<<< বেদনার নীল রঙ >>> - খুরশিদ আলম ================================= হেঁটেছি তোমার গলিতে, বয়স তখন সদ্য সতেরো পেরিয়ে। মরা নদী - রায়ডাকের বুকে গড়িয়েছে কত জল? তারপর-- ক্লান্ত নিঃশ্বাসে বেঁচে আছি কতকাল। অর্ধসমাপ্ত প্রেম নদীতে আজ নাব্যতা নেই, আহত বুক অবসাদের চরাচর শুষ্ক জীবন। স্মৃতির ঝালর জানালার ফাঁকে- দূর থেকে ভেসে ওঠে "মরিয়ম" । আলেয়ার মত কানামাছি চোখের তারায়, খুঁজেছি অন্তহীন মনের আকাশে - বেদনার নীল রঙ কোন এক যন্ত্রনার বিকেল। মসজিদে এশারের আযান পড়ে, ধূপের গন্ধ খুশবু ছড়ায় তোমার গলিতে- বয়স তখন সদ্য সমাপ্ত সতেরো পেরিয়ে।
Posts
- Get link
- X
- Other Apps
<< অরণ্য >>> ================================= *** খুরশিদ আলম *** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ অরণ্য ঠায় দাড়িয়ে আদিম বন্য জীবন, ধূসর মাটি পচা দেহগলা জীবাশ্ম তার বুকে- তবু ! নিঃশব্দে ঘুমায়। টাইফুন, টর্নেডো সহ্যের পারদ জমে, চিরকাল নিশ্চুপ। ছায়ানীড় খোঁজে ক্লান্ত পথিক- ভ্রমণ তিয়াসী মন ছুটে চলে•••• মন চঞ্চল শেকড়ের ঘ্রাণে। শিল্পীর ছবি রঙ বেরঙের, তুলির টানে যেন ক্যানভাসে নিসর্গ। অস্তিত্ব ফুঁড়ে জীবন বিপন্ন, প্রাণবায়ু স্পন্দন জোগায় অনন্ত সময়। সূর্য কিরণ উষ্ণতা মাখে অরণ্য সুখ নিদ্রায়। অবাঞ্ছিত ক্রোধানলে---- নিভৃতে কাঁদে অরণ্য বোবা কান্না। তবু ফুল ফোটায় কৃষ্ণচূড়া। গৃহকোণ শোভা বার্শিস ঠিক হলুদ মাখা।