<< অরণ্য >>>
=================================
*** খুরশিদ আলম ***
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
অরণ্য ঠায় দাড়িয়ে আদিম বন্য জীবন,
ধূসর মাটি পচা দেহগলা জীবাশ্ম তার বুকে-
তবু ! নিঃশব্দে ঘুমায়।
টাইফুন, টর্নেডো সহ্যের পারদ জমে,
চিরকাল নিশ্চুপ।
ছায়ানীড় খোঁজে ক্লান্ত পথিক-
ভ্রমণ তিয়াসী মন ছুটে চলে••••
মন চঞ্চল শেকড়ের ঘ্রাণে।
শিল্পীর ছবি রঙ বেরঙের,
তুলির টানে যেন ক্যানভাসে নিসর্গ।
অস্তিত্ব ফুঁড়ে জীবন বিপন্ন,
প্রাণবায়ু স্পন্দন জোগায় অনন্ত সময়।
সূর্য কিরণ উষ্ণতা মাখে অরণ্য সুখ নিদ্রায়।
অবাঞ্ছিত ক্রোধানলে----
নিভৃতে কাঁদে অরণ্য বোবা কান্না।
তবু ফুল ফোটায় কৃষ্ণচূড়া।
গৃহকোণ শোভা বার্শিস ঠিক হলুদ মাখা।

Comments