<<< বেদনার নীল রঙ >>>
- খুরশিদ আলম
=================================
হেঁটেছি তোমার গলিতে,
বয়স তখন সদ্য সতেরো পেরিয়ে।
মরা নদী - রায়ডাকের বুকে গড়িয়েছে কত জল?
তারপর--
ক্লান্ত নিঃশ্বাসে বেঁচে আছি কতকাল।
অর্ধসমাপ্ত প্রেম নদীতে আজ নাব্যতা নেই,
আহত বুক অবসাদের চরাচর শুষ্ক জীবন।
স্মৃতির ঝালর জানালার ফাঁকে-
দূর থেকে ভেসে ওঠে "মরিয়ম" ।
আলেয়ার মত কানামাছি চোখের তারায়,
খুঁজেছি অন্তহীন মনের আকাশে -
বেদনার নীল রঙ কোন এক যন্ত্রনার বিকেল।
মসজিদে এশারের আযান পড়ে,
ধূপের গন্ধ খুশবু ছড়ায় তোমার গলিতে-
বয়স তখন সদ্য সমাপ্ত সতেরো পেরিয়ে।
- খুরশিদ আলম
=================================
হেঁটেছি তোমার গলিতে,
বয়স তখন সদ্য সতেরো পেরিয়ে।
মরা নদী - রায়ডাকের বুকে গড়িয়েছে কত জল?
তারপর--
ক্লান্ত নিঃশ্বাসে বেঁচে আছি কতকাল।
অর্ধসমাপ্ত প্রেম নদীতে আজ নাব্যতা নেই,
আহত বুক অবসাদের চরাচর শুষ্ক জীবন।
স্মৃতির ঝালর জানালার ফাঁকে-
দূর থেকে ভেসে ওঠে "মরিয়ম" ।
আলেয়ার মত কানামাছি চোখের তারায়,
খুঁজেছি অন্তহীন মনের আকাশে -
বেদনার নীল রঙ কোন এক যন্ত্রনার বিকেল।
মসজিদে এশারের আযান পড়ে,
ধূপের গন্ধ খুশবু ছড়ায় তোমার গলিতে-
বয়স তখন সদ্য সমাপ্ত সতেরো পেরিয়ে।
Comments
Post a Comment